১৭ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫৮
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক বলেছেন, মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। আমাদের কাজটাই মানুষের সেবা করা। সেবা করলেই মানুষের কল্যাণ করা হয়।
রোববার (১৭ ডিসেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নব নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নার্সিংয়ের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শিউলী আক্তারের সভাপতিত্বে এবং একরাম ও সাব্বিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, হাসপাতালের উপ-পিরচালক ডা. দেবপদ রায়, সেবা তত্ত্বাবধায়ক পরিমল বনিক, নার্সিং অফিসার ইসরাইল আলী প্রমুখ।
এর আগে প্রধান অতিথি কেক কেটে হাসপাতালের নব নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আপনার মন্তব্য