১৯ ডিসেম্বর, ২০১৭ ১৪:২৭
গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামবাসী উদ্যোগে হেলাল চেয়ারম্যান কাপ মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার আলীরগাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থাপনা এখন সারা বিশ্বে প্রশংসিত। সরকারের যুগান্তকারী পদক্ষেপ আর মহতী উদ্যোগ থাকায় শুধু বাংলাদেশ খেলাধুলায় প্রতিনিয়ত সফলতার স্বাক্ষর রাখছে। বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থাপনায় সরকারের বিশেষ নজরদারি ও পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিকায়ন এবং মানসম্পন্ন ভাবে পরিচালনায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। জেলা শহরগুলোর পাশাপাশি অজপাড়াগায়েও খেলাধুলায় সরকারের তহবিল থেকে বরাদ্দ দিয়ে ক্রীড়াবিদ এবং খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন স্থানে গ্যালারি, ক্রীড়ামঞ্চ করে খেলাধুলার পরিবেশকে ত্বরান্বিত করা হচ্ছে। গোয়াইনঘাটেও ক্রীড়া উন্নয়নে সরকারের নজরধারী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানটিতে মহসিন আহমদ জনি’র পরিচালনায় ও আলীরগাঁও ইউ/পির প্যানেল চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল।
বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন কুমার দাশ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লেঙ্গুড়ার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুল হক খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার, ১নং রুস্তমপুর ইউ/পি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, ৬নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রশিদ মাষ্টার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ ফরিদ আহমদ শামীম, পুকাশ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাপ কৃষ্ণ দে চন্দন, আলীরগাঁও ইউ/পি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক মেম্বার আজিদ উল্লাহ, আতাউর রহমান, আবুল হোসেন, মুজিবুর রহমান, ইউ/পি সদস্য আব্দুস শুকুর, স্কুল শিক্ষক মনজুর আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজুল কিবরিয়া, ইনসাদ হোসেন রাজিব, যুবলীগ নেতা মোশাহিদ আলী, ইমরান আহমদ, নাজিম উদ্দিন, রাজিব আহমদ, পারভেজ আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় লেঙ্গুড়া রাজিব ফাইটার একাদশকে ০১ গোলে হারিয়ে বিজয়ী হয় জৈন্তাপুরের দরবস্ত ফ্রেন্ড সার্কেল একাদশ।
আপনার মন্তব্য