সংবাদ বিজ্ঞপ্তি

২০ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫৮

ডা. সুদর্শন বণিকের শ্রাদ্ধানুষ্ঠান বৃহস্পতিবার

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক এবং নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী সদ্য প্রয়াত ডা. সুদর্শন বণিকের শ্রাদ্ধানুষ্ঠান বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

নগরীর দাঁড়িয়াপাড়ায় প্রয়াতের বাসবভবন মেঘনা সি ৫/১ ননী কুটিরে শ্রাদ্ধবাসর অনুষ্ঠিত হবে।

পরদিন ২২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১ টায় কালীঘাটে শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ায় প্রসাদ দেয়া হবে এবং মুসলিম অতিথিদের আপ্যায়ন ২৪ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৭টায় দাঁড়িয়াপাড়াস্থ নিজ বাসায় অনুষ্ঠিত হবে।

প্রয়াতের পরিবারের সদস্যরা এজন্য সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা কামনা করেছেন।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

কর্মজীবনে ডাক্তার সুদর্শন বণিক সিলেট ওসমানী হাসপাতালের বাইরে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক, মুজিব জাহান রেডক্রিসেন্ট সিলেট, সীমান্তিক সিলেট, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম ও সিলেট এবং বাংলাদেশ পুলিশ হাসপাতাল সিলেটে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত