সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৭

কৃষিকে সমৃদ্ধ করতে বিনা সুদে ঋণ দিচ্ছে সরকার: আশফাক আহমদ

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, সরকার কৃষিকে সমৃদ্ধ করতে কৃষকদের মধ্যে বিনা সুদে ঋণ দিচ্ছে। এই ঋণের টাকা দিয়ে খরচাপাতি খেলে হবে না কৃষি উৎপাদনে মনোযোগী হতে হবে। তাহলে এই ঋণ বোঝা হবে না নিজেকে স্বাবলম্বী করবে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে বিকেবি শিবেরবাজার শাখার উদ্যোগে স্থানীয় হাটখোলা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও ঋণ আদায় কর্মসূচী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা ব্যবস্থাপক ছফির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জমির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হামিদ, মবশ্যির আলী, বিরাই মিয়া, আব্দুল হামিদ ভাষানী, মোঃ নিজাম উদ্দিন, মঙ্গলা রানী দাস, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন লিটু, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কামরান আহমদ, আব্দুল হাসিম, সাইস্তা মিয়া, শামীম আহমদ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং অন্যান্য সম্মানিত ঋণ গ্রহীতাগণ।

সভায় ২১ জন কৃষকের মধ্যে ১০ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয় এবং ১ লক্ষ ৬০ হাজার টাকা আদায় করা হয়।

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক ছফির আহমদ বলেন, যথাসময়ে কৃষি ব্যাংকের ঋণ পরিশোধ করে পুনরায় নতুন ঋণ গ্রহণের জন্য আহ্বান জানান। এছাড়া এলাকার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অত্র শাখা থেকে গ্রহণ করার জন্য এবং উক্ত শাখায় নতুন হিসাব খুলে বেশী করে আমানত রাখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেন।

আপনার মন্তব্য

আলোচিত