সংবাদ বিজ্ঞপ্তি

১৬ মার্চ, ২০১৮ ১৭:৫৩

বঙ্গবন্ধু জন্মদিনে সিলেটে শিশু-কিশোরদের ক্রীড়া উৎসবের আয়োজন

প্রতীকী ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সিলেটে ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।

সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামীকাল শনিবার (১৭ মার্চ) দিনব্যাপী নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল সাড়ে ৯টায় উক্ত ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন এবং বিকাল ৪টায় দিনব্যাপী চলা এই উৎসবের সমাপণী অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন।    


আপনার মন্তব্য

আলোচিত