সংবাদ বিজ্ঞপ্তি

০২ এপ্রিল, ২০১৮ ০২:৫৬

জাকিরের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মহানগর যুবলীগের

সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য জাকিরুল আলম জাকিরের উপর শাহপরাণ থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে সিলেট মহানগর যুবলীগ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরুল আলম জাকিরের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীর, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।

বিবৃতিতে যুবলীগ নেতৃবৃন্দ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মহানগর যুবলীগের সদস্য জাকিরের উপর ষড়যন্ত্রমূলক ভাবে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
 

আপনার মন্তব্য

আলোচিত