১৮ এপ্রিল, ২০১৮ ১৯:২৫
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সমাজের নিপীড়িত ও নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত অসহায় নারীদের কল্যাণে কাজ করছে সুরমা পাড়ের সামাজিক যুব সংঘ। নারীদের স্বাবলম্বী করে তুলতে এ সংগঠনটি তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। সংগঠনের সফল কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করা হবে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের কদমতলীতে সুরমা পাড়ের সামাজিক যুব সংঘ সিলেট জেলার উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২৬নং ওয়ার্ডের মহিলা সভানেত্রী মোছা. জোসনা আক্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ এবং হাবিবুর রহমান হাবিবের যৌথ পরিচালনায় সুরমা পাড়ের সামাজিক যুব সংঘ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি ও সাংবাদিক ড. আ.ন.ম জামান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল বক্স, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান হাজী তৌফিক বক্স লিপন, ১৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও সুরমা পাড়ের উপদেষ্টা হাজী হাবিবুর রহমান মজলাই, ২৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. মঈন উদ্দিন, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছাম্মদ ছামিরুন নেছা, সুরমা পাড়ের সামাজিক যুব সংঘের জেলা সভাপতি আব্দুল জলিল আহমদ, সহসভাপতি শাহজাহান আহমদ (লিটন), সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. ফখরুল ইসলাম শান্ত, মহানগর বিএনপি নেতা আলাউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সহযোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, এস আর টাওয়ারের সত্ত্বাধিকারী মো. রিয়াজ মিয়া, একতা সামাজিক যুব সংগঠনের যুগ্ম আহবায়ক ইছাক আহমদ, সুরমা পাড়ের শিববাড়ী জৈনপুর আঞ্চলিক কমিটির সভাপতি আবুল বসর, জেলা সদস্য ফরহাদ আহমদ, ফারজানা আক্তার নাম্মী, ২৫নং ওয়ার্ডের সভানেত্রী কাজল বেগম, ২৬নং ওয়ার্ডের সহসভাপতি বেবী বেগম, সম্পাদক আলেয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম, বরইকান্দি ইউপির ৯নং ওয়ার্ডের সভানেত্রী শাবানা আক্তার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিউলী আক্তার, রুজিনা বেগম, মমতাজ বেগম প্রমুখ।
আপনার মন্তব্য