সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৮ ২০:০১

ইলিয়াস আলীর সন্ধান কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুম হওয়ার ৬ বছর অতিবাহিত হয়েছে। তাঁর সন্ধান কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) বাদ আছর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাতার রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত এবং সর্বোপরি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রশীদ খোকন এবং সাধারণ সম্পাদক শেখ কবির আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মহানগর বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন বাদশা, বিএনপি নেতা কামাল মিয়া, আব্দুর রহিম, সিরাজ খান, আশরাফ উদ্দিন, মানিক আহমদ, আজমল আহমদ, রাজা আহমদ, মালেক আহমদ, আব্দুল কাহির, হাজী মাহমদ মিয়া, মেহের উদ্দিন, আফসর আহমদ, আলাউদ্দিন আহমদ, কামাল আহমদ, বাচ্চু মিয়া, মাহবুবুর রহমান মন্তাজ, রাহেল আহমদ, ফিরোজ আহমদ, বেলাল আহমদ, শেখ জয়নাল আবেদীন, মো. রফিকুল বারী রুম্মান, জাসাস নেতা সৈয়দ জামিল, প্রজন্মদল নেতা রেজাউল করিম রানা, শাহীন আহমদ।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মলয়লাল ধর, আসাদ খান সাদী, সাধারন সম্পাদক (শাবিপ্রবি) জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এম এ হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির, হেলিম খান মাসুদ (১১নং ওয়ার্ড কনভেনার ছাত্রদল), সাগর সেন,এম ছাব্বির আলম, আব্দুল্লাহ আবু সাঈদ সাজু, রুমন আহমদ, শহীদ আহমেদ টিটু, আব্দুল গফফার চৌ. শান্ত, শিবলুজ্জামান, জুয়েদ আহএদ, সোহান আহমেদ, আব্দুল আলীম, শেখ সাদ্দাম হোসেন, পারবেজ আহমেদ সাহেদ হোসেন, সাগর দে, অপু কর, রুয়েল আহমদ, জাবেদ হোসেন, মায়েদ আহমদ, ফাহিম আহমদ, তনু কর, সজিব দাস, সুমন ইসলাম, মো. রহমান, মো. আফছার, ফাহাদ হোসেন, ফয়সাল আহমদ, আরমান, রাজ আহমদ, সুহান, ফারহান, এমরান আহমদ, রাকিব, মো. সাহেদ, সুয়েব, রুবেল, সালাউদ্দিন, জসিম, রুমেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত