সংবাদ বিজ্ঞপ্তি

১৮ এপ্রিল, ২০১৮ ২২:০৯

সিলেটে ১১নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুম হওয়ার ৬ বছর অতিবাহিত হওয়ার তার সন্ধান কামনায় বিএনপি সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ডের উদ্যোগে বুধবার বাদ আছর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
দোয়া মাহফিলে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়াও দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতার রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত এবং সর্বোপরি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রশীদ খোকন এবং সাধারণ সম্পাদক শেখ কবির আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহ সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মহানগর বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন বাদশা, বিএনপি নেতা কামাল মিয়া, আব্দুর রহিম, সিরাজ খান, আশরাফ উদ্দিন, মানিক আহমদ, আজমল আহমদ, রাজা আহমদ, মালেক আহমদ, আব্দুল কাহির, মাহমদ মিয়া, মেহের উদ্দিন, আফসর আহমদ, আলাউদ্দিন আহমদ, কামাল আহমদ, বাচ্চু মিয়া, মাহবুবুর রহমান মন্তাজ, রাহেল আহমদ, ফিরোজ আহমদ, বেলাল আহমদ, শেখ জয়নাল আবেদীন, মো. রফিকুল বারী রুম্মান, জাসাস নেতা সৈয়দ জামিল, প্রজন্মদল নেতা রেজাউল করিম রানা, শাহীন আহমদ।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মলয় লাল ধর, আসাদ খান সাদী, সাধারন সম্পাদক (শাবিপ্রবি) জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এম এ হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতছির, ১১নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হেলিম খান মাসুদ, সাগর সেন, এম ছাব্বির আলম, আব্দুল্লাহ আবু সাঈদ সাজু, রুমন আহমদ, শহীদ আহমেদ টিটু, আব্দুল গফফার চৌধুরী শান্ত, শিবলুজ্জামান, জুয়েদ আহমদ, সোহান আহমেদ, আব্দুল আলীম, শেখ সাদ্দাম হোসেন, পারভেজ আহমেদ সাহেদ হোসেন, সাগর দে, অপু কর, রুয়েল আহমদ, জাবেদ হোসেন, মায়েদ আহমদ, ফাহিম আহমদ, তনু কর, সজিব দাস, সুমন ইসলাম, মো. রহমান, মো. আফছার, ফাহাদ হোসেন, ফয়সাল আহমদ, আরমান, রাজ আহমদ, সুহান, ফারহান, এমরান আহমদ, রাকিব, মো. সাহেদ, সুয়েব, রুবেল, সালাউদ্দিন, জসিম, রুমেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত