সংবাদ বিজ্ঞপ্তি

১৯ এপ্রিল, ২০১৮ ১৮:৫৭

বঙ্গবন্ধু একাডেমি সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বঙ্গবন্ধু একাডেমি সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলের সভাকক্ষে মো. সেলিম আহমদকে সভাপতি ও মো. তোফায়েল খানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।

সেলিম আহমদের সভাপতিত্বে এবং তোফায়েল খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষক লীগের দপ্তর সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগের সদস্য কবির আহমদ শাহজাহান।

নবগঠিত কমিটিতে অন্যদের মধ্যে হলেন, বঙ্গবন্ধু একাডেমি সিলেট মহানগর শাখার উপদেষ্টা মো. মাহমুদুর রহমান চৌধুরী শিপু, সহ সভাপতি শাহ আলী আশফাক (অপু), সহ সভাপতি মো. আতিকুর রহমান, সহ সভাপতি মো. শামছুন নূর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান রেবেকা জাহান রোজি, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখলু মিয়া ও মো. শহীদুল ইসলাম শহীদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আভীর হাছান রানা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. রায়হান আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শেখ নওরীন জাহান ইশা, পাঠাগার বিষয়ক সম্পাদক শাহীন আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক অনুপম চক্রবর্তী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মিয়া মাছুম, সমবায় বিষয়ক সম্পাদক কমল পাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র, ছাত্র বিষয়ক সম্পাদক কাজী ইবনাতুর রহমান, সিনিয়র সদস্য মো. আব্দুর রব, সিনিয়র সদস্য মো. কাজী দিদার মিয়া।

এ সময় নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন বীর বিক্রম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জিমি ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বঙ্গবন্ধু একাডেমি’ একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠন দ্বারা মানুষের আর্ত মানবতার লক্ষ্যে কাজ করে যাওয়ার সুযোগ হয়েছে। সমাজের সুবিধা বঞ্চিতদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে, বঙ্গবন্ধু একাডেমির সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত