১৯ এপ্রিল, ২০১৮ ১৯:০৭
সিলেট বিভাগ গণদাবী পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার অনুমোদন দেয়া হয়েছে।
কেন্দ্রিয় কমিটির সভাপতি কলন্দর আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান স্বাক্ষরিত পত্রে গত ১৮ এপ্রিল সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিকে অনুমোদন দেন।
অনুমোদনকালে কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু এ সময় উপস্থিত ছিলেন।
এতে বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি পদে আবুল খায়ের নোমান, সাধারণ সম্পাদক পদে ছালেহ আহমদ নাঈম ও সাংগঠনিক সম্পাদক পদে খালেদ আহমদ মনোনীত হন।
আপনার মন্তব্য