সিলেটটুডে ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৮ ১৬:১০

শাহপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল সম্পন্ন

সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) বিকেলে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাউথ শাহপুর কিং এবং রানারআপ হয়েছে সাউথ শাহপুর স্টার।

সমাজসেবী আলী হোসেনের সভাপতিত্বে জিয়া উদ্দিন জিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজ খান সজিব, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান আবুল মনছুর মো. রশিদ আহমদ, মুরব্বী লিলু মিয়া, কিনু মিয়া, মালাই মিয়া, জালাল মিয়া, শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এস কে শাহীন, উপজেলা ছাত্রদল নেতা সোহেল আহমদ, টুকেরবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত