সিলেটটুডে ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৮ ১৭:২৫

নগরীতে মশা নিধনে মশারী টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রা বুধবার

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মশা নিধনে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারী টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রায় নগরীর সকল সচেতন নাগরিকবৃন্দকে উপস্থিত থাকার আহবান করেছেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরী, প্রচার সচিব ফখরুল আল হাদী, জেলার আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সদস্য সচিব মো. সানোয়ার হোসেন, মহানগর যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুকিত, সদস্য সচিব মো. আশিক আহমদ, প্রচার সচিব মাহফুজ আল গালিব, সিসিকের ৬নং ওয়ার্ড আহবায়ক মো. ইমন আহমেদ, ১৪নং ওয়ার্ড আহবায়ক মো. মুহিবুর রহমান, ১৫নং ওয়ার্ড আহবায়ক ফয়জুর রহমান ফয়সাল, ১০নং ওয়ার্ড সমন্বয়ক ফরহাদ রানা।

আপনার মন্তব্য

আলোচিত