সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৮ ১৬:৩২

ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট নগরীর জিন্দাবাজার ইদ্রিছ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ এপ্রিল) দুপুরে মার্কেট প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আব্দুল হামিদ মানিক, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মুখতার আহমদ, মাওলানা মুফতি রশিদ আহমদ, সমিতির সভাপতি মুজিবুর রহমান খান মোহন, সহসভাপতি আব্দুল আহাদ, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ কার্যকরী পরিষদের সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি রশিদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত