২৮ এপ্রিল, ২০১৮ ১৬:৩৬
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সাথে সিলেটস্থ ছাতক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) সকালে সিলেট সার্কিট হাউসে সমিতির নেতৃবৃন্দরা এ মতবিনিময় সভায় মিলিত হন।
ছাতক সমিতি সিলেটের সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হুসেনের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান, মুখ্য সচিবের একান্ত সচিব শামসুল ইসলাম, ছাতক সমিতির সাবেক সভাপতি, সিলেট জজ কোর্টের ভিপি জিপি এড. রাজ উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সমিতির সহ-সভাপতি ফয়জুল বারী, সিলেট মহানগর আ.লীগের সদস্য আব্দুস সোবাহান, ছাতক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মাষ্টার ওয়াহিদুল হক, প্রচার সম্পাদক কবির আহমদ, সমিতির সদস্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগরের সভাপতি শংকর কুমার দেব, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সমিতির সদস্য আবুল হাসনাত, আশরাফ খান প্রমুখ।
মতবিনিময়ের সময় নেতৃবৃন্দ ছাতকের বিভিন্ন উন্নয়নও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সাথে কথা বলেন।
আপনার মন্তব্য