২৮ এপ্রিল, ২০১৮ ১৯:৫৪
১৯ তম শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক সিলেট বিভাগের ৫ম ও ৮ম শ্রেণী শিক্ষার্থীদের আবেদনপত্র আহবান করা হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় শামসুর রহমান ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ অক্টোবর ২০১৭ শুক্রবার ১০০নম্বরের ইংরেজি ও ১০০নম্বরের গণিত বিষয়ের পরীক্ষা সিলেটের জিন্দাবাজারস্থ সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হবে।
৩০ জুলাইয়ের মধ্যে নিদিষ্ট আবেদনপত্র বা নাম, পিতা-মাতার নাম, বিদ্যালয়ের নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, সাদা কাগজে লিখে সরাসরি শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট (০৮২১-৭২৮০৯৭) ঠিকানায় আবেদনপত্রটি জমা দিতে হবে।
প্রাথমিক (৫ম শ্রেণীর) বৃত্তি পরীক্ষার ফরম ফি একশত টাকা। জুনিয়র (৮ম শ্রেণীর) বৃত্তি পরীক্ষার ফরম ফি একশত পঞ্চাশ টাকা জিবলু রহমান, সঞ্চয়ী হিসাব নং-৩৪৮৬১০১৬৪১১৭, স্টেডিয়াম শাখা, পূবালী ব্যাংক লিঃ (যে কোন শাখার অনলাইনে) জমা দিয়ে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে বা সরাসরি ব্যাংকের রশিদ সহ আবেদনপত্র শামসুর রহমান ফাউন্ডেশনের ঠিকানায় প্রেরণ বা জমা দেয়া যাবে। অনলাইনে শামসুর রহমান বৃত্তির কার্যক্রম দেখতে facebook/birti1998sylhet ক্লিক করতে অনুরোধ করা হয়েছে।
আপনার মন্তব্য