২০ মে, ২০১৮ ১৭:৫৭
নগরীর সুরমা টাওয়ারে সুফিয়া ট্রাভেলস ট্যুরস এন্ড এ্যাডভাইজারি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ মে) বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরি, গাজী বুরহান উদ্দিন মাদ্রাসা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মালিক, লতিফ ট্রাভেলসের স্বত্বাধিকারী জহিরুল কবির চৌধুরী সিরু, টেকনিক্যাল রোড ছাত্রাবাস মালিক সমিতির সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান, সিলেট পোল্ট্রি এসোসিয়েশনের সাবেক সভাপতি আলী হোসেন, কুশিয়ারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন, জাতীয় অফিসিয়াল এপেক্সের এমদাদুর রহমান, সিলগ্রাফ প্রিন্টার্সের স্বত্বাধিকারী বদরুজ্জামান, এঞ্জেলড্রপের চেয়ারম্যান হেলাল তালুকদার, ব্যবসায়ী শামীম আহমদ, আনছার তালুকদার, তাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেখ জাহেদুর রহমান মাসুম, আলিম উদ্দিন, ইকবাল, সানী আহমদ, মনজুর আহমদ, ইজ্জাদ আহমদ, তারেক, তানভীর, শেখ মুরাদ, শাহ আমিন, রাফি, রাহাত, মুরাদ, আল আমিন, সৈয়দ মোয়াজ্জেল হোসেন সেবুল, জহিরুল কবির চৌধুরী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন গাজী বুরহান উদ্দিন মাদ্রাসার মুহতামিম শায়খ নাসির উদ্দিন।
আপনার মন্তব্য