০১ জুন, ২০১৮ ০৩:০৮
বিচারকবৃন্দ ও আইনজীবীদের অংশগ্রহণে সিলেট জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) সিলেট জেলা আইনজীবী সমিতির ১ ও ২ নম্বর বার হলে এ ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিচারকবৃন্দ ও আইনজীবীদের মিলনমেলায়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনা করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌলানা শেখ মোহাম্মদ ইমদাদুল হক।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার ও বাংলাদেশ বার কাউন্সিলের ‘ডি’ অঞ্চলের নব নির্বাচিত সদস্য এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু)।
সিলেট জজশীপের অন্যান্য বিচারকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-০১ এডভোকেট মো. শফি আহমদ, সহ সভাপতি-২ এডভোকেট মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার, যুগ্ম-সম্পাদক এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোছা. রাহিমা খানম রীমা, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. মখলিছুর রহমান, সহ সম্পাদক এডভোকেট মো. রব নেওয়াজ রানা, সহ সম্পাদক এডভোকেট মো. হেদায়েত হোসেন তানভীর, সহ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ।
কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে এডভোকেট মো. আব্দুস শহীদ, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট মো. আখতার হোসেন খান, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট মো. আব্দুল ওদুদ, এডভোকেট এ. কে. এম. ফখরুল ইসলাম, এডভোকেট মো. আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট মো. ইতরাত হোসেন চৌধুরী, সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য