০২ জুন, ২০১৮ ১৯:০৬
বেগম খালেদা জিয়ার জামিন ও তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২ জুন) নগরীর উপশহরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিল শেষে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেলের সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মুহিবুর রহমান খান রাসেল ও মুস্তাফিজুর রহমান নওশাদের যৌথ পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকানো হয়েছে এবং বর্তমানে নেত্রীর রায় নিয়ে সরকার টালবাহানা করছে। খালেদা জিয়া জামিনের নিয়ে তালবাহানা করলে তা সহ্য করা হবে না। ছাত্রদলের নেতাকর্মীরা এর দাঁতভাঙা জবাব দিবে।
পথসভায় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন দিনার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাজ্জাদ আরিফ, মামুন আহমদ, জেলা ছাত্রদলের গন-সংযোগ সম্পাদক এনামুল হক, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য শেখ নয়ন মুহিব খান, সাহেদ আহমদ, ফয়েজুর রহমান, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ,সাহেদ চৌধুরী, সাইদুল ইসলাম কাওসার, দিদারুল ইসলাম সাজু,তাজিম খান, বাহার আহমদ, এম. এ হাসান সাগর, মামুন আহমদ, তানিম খান, মো দিলোয়ার,নজরুল ইসলাম,শাওন আহমদ, রেজাউল করিম রেজা, আকসার আহমদ, ফারসিন আহমদ, তারেক আহমদ, হাদি, জাকারিয়া, সাজু, জাবের, শাওন, মাহদী, রাহাত, কাওছার, আসিফ, রাহি, জাকির, ঋতৃক, মাহবুব, মুজাহিদ, মামুন প্রমুখ।
আপনার মন্তব্য