০২ জুন, ২০১৮ ২০:২১
বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বিশ্বাস বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অসংখ্য সহযোদ্ধার আত্মত্যাগে আর পরিশ্রমের ফল হচ্ছে আজকের স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ জন্মের সঙ্গে বন্ধুবন্ধুর অবদান বিশ্লেষণের ভাষা আমার জানা নাই।
শুক্রবার (১ জুন) হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্রে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের তেলিয়াপাড়ার দাপ্তরিক কাজের স্মৃতি রোমন্থনের পাশাপাশি অপারেশন হবিগঞ্জ ট্রেজারির বর্ণনা তুলে ধরেন একাত্তরের এ যোদ্ধা। ৭৫ পরবর্তী সময়ে শুধুমাত্র বঙ্গবন্ধু অনুসারী হওয়ার কারণে চাকুরি হারানো সহ নানা প্রতিকূলতার কথা তার বক্তব্যে ওঠে আসে।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় পাঠ কার্যক্রম পরিচালনা করেন শাহিদুর রহমান বাবলু।
এসময় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন জাহিদুর রহমান।
পাঠ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের নির্বাহী সচিব মো. সোহানুর আলী মিরাজ, ছাব্বির আহমদ তালুকদার, এম. মাহমুদ আলী, এ. এইচ. এম রাজ্জাক, ফাহিমুল ইসলাম, এফ. কে জুনেদ, রানা পাটওয়ারী, ইকবাল হোসেন, মো. এম. এইচ বিশ্বাস পারভেজ, আজিমুল হক বিশ্বাস, দবির আহমদ, দুলাল আহমদ, মুহাম্মদ উল্লাহ মনি, সুলতান আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য