সংবাদ বিজ্ঞপ্তি

০৯ জুন, ২০১৮ ১৬:৩৮

জাপা নেতা মৌলভী দুলালের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন

সিলেট মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মৌলভী আবুল কালাম দুলাল আহমদের মাতা মৌলভী নবিজান বিবি শুক্রবার রাতে নগরীর সোনাপাড়ার নবারুন ১৪০ নম্বর বাসায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শনিবার (৯ জুন) বাদ জোহর সোনারপাড়া বায়তুন নুর জামে মসজিদের মরহুমার জানাযার নামাজ শেষে তাকে মানিকপীর (রহ). কবরস্থানে স্বামী মৌলভী আব্দুস শহীদের কবরস্থানের পাশে দাফন করা হয়েছে। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিকে তাঁর নামাজের জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, জাপার কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত