২৫ জুন, ২০১৮ ১৮:৫৩
সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সভাপতি শাহ আলম বলেছেন, দেশের অর্থনীতির চাকাকে দৃঢ়ভাবে শক্তিশালী করতে সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং গ্রুপের সকল স্তরের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। প্রাণপ্রিয় বাংলাদেশের অর্থনীতিকে সজাগ ও সচল রাখতে এই ধারা অব্যাহত থাকবে সব সময়। দেশের স্বার্থে সংগঠনের সদস্যরা শতভাগ ত্যাগ করতেও দ্বিধাবোধ করেনি এবং করবেও না।
সোমবার (২৫ জুন) সকাল ১১টায় সিলেট শহরের জিন্দাবাজারস্থ ওভারসিজ সেন্টারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন ওয়াহিদুজ্জামান চৌধুরী।
বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পাঠ করেন সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী মো. বশিরুল হক। প্রতিবেদন পাঠ করার পর উন্মুক্ত আলোচনায় অংশ নেন আব্দুল কাইয়ুম জালালী পংকী, বজলুর রহমান বাবুল, সুব্রত ধর চৌধুরী (পার্থ), মো. আবুল কালাম, মো. আব্দুস সাত্তার, অজি মো. কাওসার, মো. ইমদাদ হোসেন, লোকমান আহমদ, সৈয়দ শাকিরুজ্জামান শাকির, মো. শামসুল আলম, মো. হাফিজুর রহমান, মো. আব্দুর রকিব ও মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।
সভায় সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের ২০১৮-২০ সালের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন শাহ আলম। সহসভাপতি সুব্রত ধর চৌধুরী (পার্থ), সাধারণ সম্পাদক মো. বশিরুল হক, সহসাধারণ সম্পাদক অজি মো. কাওসার, কোষাধ্যক্ষ মো. ইমদাদ হোসেন। সদস্যরা হলেন বজলুর রহমান বাবুল, এহছানুল আজিম লিটন, সুনীল চন্দ্র দাস ও লোকমান আহমদ।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সন্তোষ কুমার দাস ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মৃদুল বরণ আচার্য্য ও আব্দুল খালিক।
বার্ষিক সাধারণ সভায় প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, সিনিয়র শিক্ষক মৃদুল বরণ আচার্য্য, আবু খালিক, সহসভাপতি আবুল কালাম, রাশেদ আহমদ, খন্দকার গিয়াস উদ্দিন ও ওয়াহিদুজ্জামান চৌধুরীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বার্ষিক সাধারণ সভার শুরুতেই সম্মানিত সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য