নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০১৮ ০০:৫৭

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১২৬তম পাঠচক্র

হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১২৬তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পাঠচক্রে সংগঠনের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য এম. মাহমুদ আলী সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল।

সংগঠনের সদস্য শাহিদুর রহমান বাবলুর কণ্ঠে “মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষদর্শী” বই থেকে পাঠ অনুষ্ঠিত হয়।

পাঠান্তে প্রতিক্রিয়া জানান মামুন আহমদ, আব্দুর রহমান, শাহিদুল ইসলাম, জাহিদুর রহমান, এফ.কে জুনেদ, আল-আমিন, মুহিতুর রহমান সোহাগ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত