১৬ ফেব্রুয়ারি , ২০১৫ ২০:৩৪
বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে বাদ দিয়ে পাকিস্তান দলকে সমর্থন করে বিভিন্ন ব্যানার ফেষ্টুন স্টিকার লাগিয়েছে তাদের শাখা অফিসে । রাজধানী ঢাকার বনানী শাখায় দেখা যায় সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা, পাকিস্তান ক্রিকেট দলের বড় একটি পোষ্টার , জার্সি, ক্যাপ, শহীদ আফ্রিদীর প্রতিকৃতি সাজিয়ে রেখে পাকিস্তানের প্রতি সমর্থন দেয়া হয়েছে । অথচ বিশ্বকাপে নিজেদের দেশ বাংলাদেশ অংশগ্রহন করছে।
এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইস্টার্ন ব্যাংকের এই আচরনকে নাক্কারজনক উল্লেখ্য করে পোষ্ট দিয়েছেন নানান বয়সী মানুষ ।
বাংলাদেশে অন্য দেশের পতাকা উড়ানোর ব্যাপারে স্পষ্ট বিধি নিষেধ রয়েছে । সেই অবস্থান বাংলাদেশ জন্মশত্রু পাকিস্তানের পতাকা উড়িয়ে দেশের স্বাধীনতার প্রতি অবজ্ঞা করা হয়েছে এবং আইনবিরুদ্ধ কাজ করা হয়েছে বলে মনে করেন আইন সংশ্লিষ্টরা ।
এই বিষয়ে ইবিএল এর মেইলে কারন জানতে চাওয়া হলেও কোন প্রতিউত্তর পাওয়া যায়নি ।
আপনার মন্তব্য