সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬ ১১:৩৫

বাংলাদেশে আসছেন ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

গত ৩১ জুলাই থেকে ৩৬টি স্কুল দলের অংশগ্রহণে শুরু হওয়া ‘পিলো চিপস ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইসিএল) এর গ্র্যান্ড ফাইনালের তারিখ ঘোষণা করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।

ফর্টিস ফুটবল একাডেমিতে আগামী সোমবার এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) এবং নৌবাহিনী কলেজ, ঢাকা।


তরুণদের ফুটবল চর্চায় উৎসাহিত করা, তৃণমূল পর্যায়ের ফুটবলের বিকাশ ঘড়ানো এবং বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের জন্য বড় সুযোগ তৈরি করার লক্ষ্যেই যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।

এ আয়োজনকে আন্তর্জাতিক রূপ দিতে এবং তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনার কিংবদন্তী স্ট্রাইকার ক্লাউডিও ক্যানিজিয়া।

এটি মূলত তার এক সৌজন্যমূলক ও অ-বাণিজ্যিক উপস্থিতি। ফর্টিস সফরকালে ক্যানিজিয়া একাডেমি ঘুরে দেখবেন এবং উদীয়মান ফুটবলারদের জন্য একাডেমিটির সুযোগ-সুবিধা তদারকি করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত