স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ ১০:৫৪

দুইদিনেই শেষের পথে টেস্ট, ইনিংস হারের চোখ রাঙানি

ডারউইন টেস্টে জয়ের পর বাংলাদেশ নিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে এসে অন্য চিত্র।

ম্যাকাই টেস্টে দুইদিনের মধ্যে শেষ হওয়ার পথে ম্যাচ।

দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশ ৯৫ রানে হারিয়েছে ৮ উইকেট; পিছিয়ে আছে ৫১ রানে।

১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটাই ভালো হয়নি। ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় সফরকারীরা। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দিকে তাকিয়ে ছিল তারা। দ্বিতীয় সেশনের শুরুতেই উচ্চাবিলাষী হতে গিয়ে ফেরেন অধিনায়ক। এরপর লিটন ও মেহেদী হাসান মিরাজকেও হারাল বাংলাদেশ। ৬৮ রানে ৬ উইকেট হারানো দলটির সামনে এখন ইনিংস হার এড়ানোই বড় চ্যালেঞ্জ।

অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ। হাতে ছিল ৭ উইকেট। ২৩ রানে ব্যাট করতে নামা শান্ত আর বেশিদূর যেতে পারেননি। নাথান লায়নের অফস্টাম্পের বাইরের বল কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন। ভালো টাইমিং না হওয়ায় ক্যাচ যায় লং থাকা মিচেল স্টার্কের কাছে। জায়গায় দাঁড়িয়ে সহজে তালুবন্দী করেন এই পেসার।

শান্তর বিদায়ের ধাক্কা সামলে না উঠতেই লিটনকেও হারায় বাংলাদেশ। স্টার্কের বলে খোঁচা মেরে স্লিপে দাঁড়ানো বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তিনি। খানিক বাদে মিরাজকেও হারায় বাংলাদেশ। ১ রান করে প্যাট কামিন্সের শিকার হন এই অলরাউন্ডার।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৬৪ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২১০ রান।

আপনার মন্তব্য

আলোচিত