ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ, ২০১৫ ১২:৫১

ওপার বাংলার পত্রিকায় বাংলাদেশ বন্দনা (লিঙ্কসহ)

সারা বিশ্বের প্রসংশায় ভাসছে বাংলাদেশ দল

ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠায় ভারতের পশ্চিম বাংলার পত্রিকায় বাংলাদেসের ভূয়সী প্রসংশা করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ।
কলকাতার সর্বাধিক পঠিত বাংলা দৈনিক আনন্দ বাজার তাদের প্রথম পাতায় বাংলাদেশের জয়ের খবরে শিরোনাম করেছে - 'বাংলাদেশের বৃটিশ বধ' । অপর আরও একটি রিপোর্টের জয়ের পর বাংলাদেশের উৎসবের বিবরন তোলে ধরে শিরোনাম করে 'বাইক থেকে মিছিল, রাজপথের রং লাল-সবুজ'

আজকাল তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে - 'ব্রিটিশ সিংহদের হারাল বাংলার বাঘের দল ' ।

ইংরেজি দৈনিক টেলিগ্রাফ লিখেছে - হোয়াট এ উইন । সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে- ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ।

সবগুলো খবরেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের উচ্ছসিত প্রসংসা করা হয়েছে । আনন্দবাজারে ভারতের সাবেক ক্রিকেটার দীপ দাশগুপ্ত কলাম লিখেছেন বাংলাদেশ নিয়ে । কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে কলামে তিনি লিখেছেন - ভারতের শত্রু আবেগ থেকে রিভার্স সুইং।


আপনার মন্তব্য

আলোচিত