২২ মার্চ, ২০১৫ ০০:০১
থাইল্যান্ডের ব্যাংককে সেমি-ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের তীরন্দাজরা। শনিবার ফাইনালে রাশিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যাওয়ায় স্বর্ণ জয়ের আশা পূরণ হয়নি তাদের।
টুর্নামেন্টে বাংলাদেশ আর্চারি দল রিকার্ভের পুরুষ বিভাগে দলগত ইভেন্টে চীনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার-ফাইনালে চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। আর সেমি-ফাইনালে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করে রাখে বাংলাদেশ আর্চারি দল।
সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জেতায় দারুণ খুশি বাংলাদেশ। গণমাধ্যমকে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন শোয়েব চৌধূরী জানান, ভারতকে হারিয়ে ফাইনালে ওঠায় উৎফুল্ল দলের ছেলেরা।
শেখ সজিব, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ দুরুল হুদা-এই তিন তীরন্দাজ বাংলাদেশ দলে খেলেন।
আপনার মন্তব্য