২৫ মার্চ, ২০১৫ ১২:১৯
‘চিন মিউজিক’ । ক্রিকেটিয় পরিভাষায় কথাটির আমদানি হয়েছিল ব্রেট লি'র হাত ধরেই । । ২০০৩/০৪ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে বাউন্সে পিচে ব্রেট লি ছুটিয়েছিলেন পেসের আগুন । বলের গতির শব্দেই কাবু হচ্ছিলেন ভারতের বাঘা বাঘা সব ব্যাটসম্যান । সেই থেকে চালু হওয়া 'চিন মিউজিক' এর হুশিয়ারি দিলেন সাবেক অস্ট্রেলিয় পেসার । তাঁর বিশ্বাস বৃহস্পতিবার সিডনির সেমিফাইনেল ভারতকে আবারও সেই অভিজ্ঞতার মুখোমুখি করবেন অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী মিসেল স্টার্ক, মিচেল জনসন এবং ফকনার ।
ভারত অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে যখ কথার লড়াইয়ে দুদলই মত্ত তখন ব্রেট লি শোনালেন চিন মিউজিকের কথা । তবে সিডনির পিচ নিয়ে এখনও চলছে দোলাচল, দুয়াশা ।
অস্ট্রেলিয়ার চাহিদা থাকলেও ভারতের আপত্তির মুখে ফাষ্ট ও বাউন্সি পিচ করা যাবে কিনা সে নিয়েই রয়েছে সন্দেহ ।
ভারতে কোহলির মত ব্যবধান গড়ে দেয়ার ব্যাটম্যান থাকলেও অস্ট্রেলিয়ার সাথে পেরে উঠবে না ভারত এমনটাই মনে করছেন এক সময়ের বিশ্ব ক্রিকেটের গতি দানব ব্রেট লি ।
আপনার মন্তব্য