২৩ নভেম্বর, ২০১৬ ১৫:২২
মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের পর এবার রেস্টুরেন্ট ব্যবসায় নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের আরেক তারকা তাসকিন আহমেদ।
ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকায় খোলা রেস্টুরেন্টটির নাম- ‘তাসকিন’স টেরিটরি’।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সদ্য যাত্রা শুরু করা রেস্টুরেন্টের ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘সবাই তৈরি তো? আমরা খুব শীঘ্রই আসছি অত্যাধুনিক পুল ও রেস্টুরেন্ট নিয়ে আমার মোহাম্মদপুর এলাকায়। আরো অনেক কিছু চমক আছে, তাই অপেক্ষা ও দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।’
আপনার মন্তব্য