১১ জানুয়ারি, ২০১৫ ০০:২৮
২৯ জানুয়ারি থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ৬ জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট - বঙ্গবন্ধু কাপ ।
এই টুর্নামেন্ট অংশ গ্রহন করবে - মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাহরাইন, থ্যাইল্যান্ডের , শ্রীলংকা এবং স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১০ জানুয়ারি সংবাদ মাধ্যমকে টুর্নামেন্ট শুরু দিন তারিখ জানিয়ে দেয়। গ্রুপ পর্যায়ের সবগুলো খেলাই হবে সিলেট জেলা ফুটবল স্টেডিয়ামে । একটি সেমিফাইনাল খেলাও হবে সিলেটে। অপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ।
টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে সিলেটে ব্যপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে । চলছে স্টেডিয়ামের উন্নয়ন কাজ । নিরাপত্তা ও দলগুলোর আবাসনের ব্যাপারে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা ।
আপনার মন্তব্য