১২ জানুয়ারি, ২০১৫ ২০:৩৩
টেষ্ট ও টি২০ র্যাংকিং এ আগেই বিশ্বের এক নম্বার অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। এবার ওয়ানডেতেও এক নম্বরে উঠে সব ফরম্যাটেই বিশ্ব সেরা অলরাউন্ডার হবার বিরল কৃতিত্ব অর্জন করলেন সাকিব আল হাসান ।
বিশ্বের আর কোন ক্রিকেটারেরই নেই এমন অর্জন ।
পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসার পর সব ফরম্যাটেই সাকিবের বিশ্ব সেরার মর্যাদা নিশ্চিত হয় ।
বর্তমানে সাকিব অস্ট্রেলিয়ার ঘরোয়া টি/২০ আসর বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন । সেখান থেকেই তিনি বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দিবেন । সাকিবের এমন অর্জনের উচ্ছার প্রকাশ করছেন সমর্থকেরা । বিশ্বকাপে দারুণ কিছুর আশা বাড়ছে মানুষের ।
এদিকে নারী ক্রিকেটারদের র্যাংকিকেও সুখবর আছে বাংলাদেশের জন্য । বিশ্ব সেরা নারী ওয়ানডে অলরাউন্ডার এখন বাংলাদেশের সালমা খাতুন । ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে সালমা নিউজিল্যান্ডের নিয়েলসনকে পেছনে ফেলে এক নম্বরে উঠে আসেন ।
আপনার মন্তব্য