স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৭ ১৩:৫৮

ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন হামসিক

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে এবার ভাগ বসালেন নাপোলি অধিনায়ক মারেক হামসিক।

ইতালীয় ক্লাব নাপোলিতে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত খেলেছিলেন ম্যারাডোনা। এই সময়ে নাপোলির হয়ে গড়েছিলেন ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ম্যারাডোনার গোল সংখ্যা ছিল ১১৫। দুই যুগ পর ম্যারাডোনার সেই রেকর্ড স্পর্শ করলেন নাপোলির বর্তমান অধিনায়ক মারেক হামসিক।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭৭ ম্যাচে ১১৫টি গোল করে তিনি ম্যারাডোনাকে স্পর্শ করলেন। সিরি আ লিগে তুরিনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে নাপোলির হয়ে একটি গোল করেন স্লোভাকিয়ান তারকা হামসিক। আর এই গোলটিই তাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়।

ম্যারাডোনা অবশ্য হামসিকের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ (২৫৯) কম খেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ম্যারাডোনা যখন নাপোলিতে ছিলেন, তখন একটি সাধারণ একটি দল থেকে নাপোলি দুইবার সিরি আ'র শিরোপা জেতে।

আপনার মন্তব্য

আলোচিত