স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০১৮ ১৬:৩৩

শেষ ষোলোর লড়াইয়ে ডেনমার্কের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

এবারের বিশ্বকাপটা স্বপ্নের মতো কেটেছে ক্রোয়েশিয়ার। মহাপরাক্রমশালী  আর্জেন্টিনার মতো দরকে উড়িয়ে দিয়েছে রেকিটিচ-মডরিচরা। ভালো খেলার পুরস্কাটাও হাতেনাতে পেয়ে গেল দলটি। 'ডি' গ্রুপ থেকে সেরা দল হয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।  অন্যদিকে এই  গ্রুপ থেকে বিদায় নিলো আইসল্যান্ড ও নাইজরিয়ার।

মঙ্গলবার রাতে গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ছিল চমক জাগানিয়া দল আইসল্যান্ড। তবে ক্রোয়েশিয়ার কাছে পাত্তা পায়নি ইউরোপের ক্ষুদ্রতম দেশটি। ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেছেন মিলান বাদেলি ও ইভান পেরেসিচ। আর পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন গেলফি সিগুর্ডসন।

আর্জেন্টিনার মতো ক্রোয়েশিয়ার বিপক্ষেও রক্ষণাত্মক খেলার কৌশল অবলম্বন করে আইসল্যান্ড। তবে ক্রোয়েটদের গোল করা থেকে আটকাতে পারেনি আইসদূর্গ। অবশ্য গোলশূন্যই ছিল প্রধমার্ধটা। ম্যাচের ৫৩ মিনিটে মডরিচের পাসে বল পান মিলান বাদেলি। দারুণ ভলিকে আইসল্যান্ডের জাল কাঁপান তিনি।

৭২তম মিনিটে গোল শোধ করে আইসল্যান্ড।  ‍৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান গেলফি সিগুর্ডসন। আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ম্যাচের ৯০তম মিনিটে আইস গোলরক্ষককে বিভ্রান্ত করে গোল করেন ইভান পেরিসিচ।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ক্রোয়েশিয়া। অপর ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনাও। ২ জুলাই ডেনমার্কের বিপক্ষে খেলবে ক্রোয়েটরা।

আপনার মন্তব্য

আলোচিত