স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০১৮ ১৮:৪৪

সিলেটে দুই দিনব্যাপী কিউরেটর ও গ্রাউন্ডস ম্যানদের ট্রেনিং শুরু

সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী দেশব্যাপী কিউরেটর ও গ্রাউন্ডস ম্যানদের ট্রেনিং কোর্স ২০১৮-২০১৯।

বুধবার (২৭ জুন) দুই দিনব্যাপী কিউরেটর ও গ্রাউন্ডস ম্যানদের ট্রেনিং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়। এ ট্রেনিং চলবে ২৮ জুন পর্যন্ত।

ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজের ডেপুটি ম্যানেজার রতন কুমার বিশ্বাস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস।

ট্রেনিং কোর্সে সিলেট ৩০ জন গ্রাউন্ডস ম্যান অংশগ্রহণ করেছেন। ট্রেনিং কোর্স পরিচালনা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিউরেটর সনজিৎ আগরওয়াল।

আপনার মন্তব্য

আলোচিত