২৭ জুন, ২০১৮ ২৩:০০
‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সবচেয়ে জটিল সমীকরণের সামনে ছিল সুইডেন। প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থাকা মেক্সিকোর বিপক্ষে পেতে হতো অন্তত ২ গোলের জয়, তাকিয়ে থাকতে হতো জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচের ফলাফলের দিকেও।
এতসব সমীকরণের ধার ধারেনি সুইডিশরা। মেক্সিকোকে সরাসরি ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সুইডেন। তবে ম্যাচ হেরে গিয়েও কোন ক্ষতি হয়নি মেক্সিকোর। কারণ গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে জার্মানিকে হারিয়ে দেয়ায়, গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছে মেক্সিকোর।
প্রথমার্ধে মেক্সিকো এবং সুইডেনের মধ্যে কোন দল প্রথমার্ধে এগিয়ে ছিল তা বলা মুশকিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মেক্সিকোকে অসহায় বানিয়ে ফেলল সুইডেন। ৫০ থেকে ৭৪ মিনিটের মধ্যে মেক্সিকোর জালে দিয়ে দিল ৩ গোল। প্রথমার্ধে ৬৪ ভাগ বল পায়ে নিয়ে খেলেছে মেক্সিকো। আবার আক্রমণ বেশি করেছে সুইডেন। তবে দ্বিতীয়ার্ধের শুরতেই গোল করে এগিয়ে যায় সুইডেন।
চিন্তায় ফেলে দেয় মেক্সিকো-জার্মানিকে। জার্মানির তবুও সুযোগ ছিল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মেক্সিকোকে বিদায় করে শেষ ষোলোয় যাওয়ার। কিন্তু ২-০ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নরা।
সুইডেনের বিপক্ষে অবশ্য সমতায় শেষ করতে পারলে লাভ হতো মেক্সিকোর। গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যেত তারা।আর বিস্ময় জাগানিয়া ম্যাচে জার্মানি ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত গোল শূন্য সমতায় ছিল। কিন্তু ৯২ ও ৯৬ মিনিটে দুই গোল খেয়ে যায় তারা।
সুইডেন প্রথমার্ধে মেক্সিকোর গোল মুখে মোট আটটি আক্রমণ করে। মেক্সিকোর আক্রমণ মাত্র ৫টি। ম্যাচের ৩১ মিনিটে ওচোয়া দারুণ এক সেভ করেন। ৩৯ মিনিটে আরেকটি আক্রমণ করে সুইডেন। ১৭ এবং ২২ মিনিটে মেক্সিকো ভালো দুটি সুযোগ তৈরি করে। কিন্তু তা থেকে গোল না হওয়ার গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ হয়।
এরপর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আগুস্টিনসন গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। ৬২ মিনিটে গ্রান্ট কুইভিস ব্যবধান ২-০ করেন। আর মেক্সিকোর আলভারেজ ৭৪ মিনিটে আত্মঘাতী গোল করে সুইডেনের ব্যবধান ৩-০ বানিয়ে দেন।
আপনার মন্তব্য