স্পোর্টস ডেস্ক

২৮ জুন, ২০১৮ ০০:৫২

পাওলিনিয়োর গোলে প্রথমার্ধে এগিয়ে ব্রাজিল

পাওলিনিয়োর গোলে সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল।

খেলার প্রথম দশম মিনিটেই বড়সড় ধাক্কা আসে ব্রাজিলের জন্য। চোট পেয়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্সেলো। তার জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামেন ফিলিপে লুইস।

গ্যাব্রিয়েল জেসুস, নেইমারের কারিকরিতে ২৫তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় ব্রাজিল। ডি-বক্স থেকে পিএসজি ফরোয়ার্ডের শট ঠেকান সার্বিয়ার গোলরক্ষক ভ্লাদিমির স্তয়কোভিচ।

৩৬তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন পাওলিনিয়ো। মাঝমাঠ থেকে বার্সেলোনা সতীর্থ ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল প্রথম স্পর্শেই আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান এই মিডফিল্ডার। এই ১ গোল নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

আপনার মন্তব্য

আলোচিত