২৮ জুন, ২০১৮ ০২:৩১
ড্র হলেও বিশ্বকাপের নকআউট পর্বে যেতে পারে সুইজারল্যান্ড- এমন এক সমীকরণ নিয়ে মাঠে নামা দলটি ড্রই করল কোস্টা রিকার বিরুদ্ধে। ম্যাচটি শেষ হয় ২-২ গোলে।
সুইজারল্যান্ডের হয়ে গোল দুটি করেন ব্লেরিম জেমাইলি ও জোসিফ ড্রামিক। আর কোস্টা রিকার হয়ে গোল দুটি করেন কেনডিল ওয়াস্টন ও ইয়েন সামার।
খেলার ৩১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে যাওয়া কোস্টা রিকাকে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরান কেনডিল ওয়াস্টন। তিনি ৫৬ মিনিটে গোল করেন।
এরআগে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন ব্লেরিম জেমাইলি। খেলার ৩১ মিনিটে এমবোলোর কাছ থেকে পাওয়া বলে জোরালো শটে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন জেমাইলি।
যদিও খেলার ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় কোস্টা রিকা। কলিন্দ্রের নেয়া শটটি সুইজারল্যান্ডের গোলবারের উপর দিয়ে চলে যায়।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সুইজারল্যান্ড। দ্বিতীয় খেলায় সার্বিয়ার বিপক্ষে জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করে তারা।
‘ই’ গ্রুপে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সুইজারল্যান্ডের সংগ্রহ পাঁচ পয়েন্ট। ব্রাজিলের সাথে তারাও যায় নকআউট পর্বে।
আপনার মন্তব্য