স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৮ ১৬:৪৭

উটের ভবিষ্যদ্বাণী বলছে জিতবে ব্রাজিল

বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণীরা। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এক উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না।

রাশিয়া বিশ্বকাপে দেখে গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। এবার ব্রাজিল-ম্যাক্সিকো ম্যাচে ব্রাজিলকে জয়ী ঘোষণা করলো উটটি।

উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে।

তবে এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচে তার করা ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলেও গেছে। এবার ব্রাজিল-মেক্সিকো ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে এই উট। তার হিসাবে আজকের ম্যাচে জিতবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের বিশ্বকাপ এ পর্যন্ত ২৯টি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে উট, যার মধ্যে ১৯টিই সঠিক হয়েছে।

এর আগে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে উট শাহিনের করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে চার ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণীর ৩টি মিলেছে। এবার পালা ব্রাজিল-মেক্সিকোর ম্যাচের। বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় শুরু হবে ম্যাচটি।

ভবিষ্যদ্বাণী করা এই উটের খোঁজ পায় ‘গালফ নিউজ’। তারা নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করেছে এই উটের ভবিষ্যদ্বাণী।

আপনার মন্তব্য

আলোচিত