স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৮ ১৭:১০

কোয়ার্টার ফাইনালে রাশিয়ার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

রাশিয়া বিশ্বকাপে রবিবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রাশিয়া ও ক্রোয়েশিয়া। দুই দলই টাইব্রেকারে জয় পেয়েছে। রাশিয়া হারিয়েছে স্পেনকে। আর ক্রোয়েশিয়া হারিয়েছে ডেনমার্ককে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে স্বাগতিক রাশিয়া।

দ্বিতীয় রাউন্ডে দিনের দুটি ম্যাচই গড়ালো অতিরিক্ত সময়ে এবং এরপর টাইব্রেকারে। দুটি ম্যাচই নির্ধারিত সময়ে সমতায় ছিল ১-১ গোলে।

অতিরিক্ত সময়েও কেউ গোল করতে পারেনি। তবে ক্রোয়েশিয়া অতিরিক্ত সময় শেষ হওয়ার কিছু আগেই পেনাল্টি পেয়েছিল। কিন্তু লুকা মদ্রিচ সেই পেনাল্টিতে গোল করতে সক্ষম হননি। ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্মেইচেল ঠেকিয়ে দেন।

শেষ পর্যন্ত নাটকীয় টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল ক্রোয়েশিয়া। দলটির গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ অসাধারণ কিপিং করলেন। তিনটি পেনাল্টি ফিরিয়ে দিলেন। ডেনমার্কের গোলরক্ষক স্মেইচেলও দুটি ফেরান। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয়ী হয় ক্রোয়েশিয়ায়াই।

৭ জুলাই, সোচির ফিশ্ট স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১২টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং রাশিয়া।

আপনার মন্তব্য

আলোচিত