১৮ মে, ২০২০ ১৮:৪২
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)র আওতায় করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহে অবস্থানরত দুস্থ, অসহায়, কর্মহীন ও গরীব পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪ লক্ষ টাকার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার ৫ টি ইউনিয়নে ১১০০ প্যাকেটের মধ্যে প্রায় ৫০০ প্যাকেট সরবরাহ করা হয় এবং বাকী ৪ টি ইউনিয়নে মঙ্গলবার পৌঁছানো হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাও.গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, আলীর গাঁও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল খয়ের ও পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ রফিক আহমদ।
আপনার মন্তব্য