১৯ মে, ২০২০ ১৪:০৮
সিলেটের শাহপরান থেকে ১৩৮৮ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (১৮ মে) বিকেল ৪টায় মিনিটে শাহপরানের পূর্ব সাদাটিকর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত মো. হারেছ (৩৫) সিলেটের জকিগঞ্জের শাহবাগ থানার প্রয়াত আব্দুল সাত্তারের ছেলে ও বিল্লাল আহমদ (৪৩) একই উপজেলার শাহজালালপুর গ্রামের মৈয়ব আলীর ছেলে।
র্যাব জানায়, আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য