০৩ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৬
এসএমপির সিলেট এর শাহপরান এলাকা থেকে ভারতীয় বিস্কুটসহ চোরাকারবারি সন্দেহে ১জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শাহপরান থানার সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব-৯।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি কামরুজ্জামান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর শাহপরান থানার সুরমা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ হাজার ২৮০ পিচসহ ভারতীয় বিস্কুটসহ একজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা মো. নাঈম (২৩), পিতা- মৃত শহিদ মিয়া, সাং- রহমত কলোনি, শিববাড়ি, মোগলাবাজার এসএমপি, সিলেট।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিকে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করেছে বলে জানায়।
আপনার মন্তব্য