বানিয়াচং প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৭

বানিয়াচংয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কোভিড-১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, শিক্ষার কোন বিকল্প নাই। আমরা যদি একটি শিক্ষিত জাতি তৈরি করতে চাই তাহলে অবশ্যই সবার মাঝে শিক্ষা থাকতে হবে। ধন-সম্পদ, টাকা-পয়সা যতই থাকুক না কেন যদি শিক্ষা না থাকে তাহলে এই সম্পদের কোন মূল্য থাকবে না। সম্পদ আজকে আছে কালকে শেষ হয়ে যেতে পারে। কিন্তু শিক্ষার কোন শেষ নেই। শুধু শিক্ষিত নয়, সবাইকে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, উপজেলা প্রকৌশলী আল-নুর তারেক, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম, এসআই ছাত্তার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক,ও জনপ্রতিনিধিগণ।

আপনার মন্তব্য

আলোচিত