১০ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৭
ইতিহাস ঐতিহ্য বজায় রেখে সিলেটকে আধুনিক স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে সিলেট সিটি করপোরেশন নানা উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে লালদিঘিরপাড়ে বঙ্গবন্ধু মাল্টিপারপাস প্রকল্প উল্লেখযোগ্য। যেখানে পরিবেশ সম্মত একটি আধুনিক বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে হলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আবাসন খাতের বৃহৎ প্রতিষ্ঠান আমীন মোহাম্মদ গ্রুপের ‘সিলেট নগরীর উন্নয়ন প্রকল্প’ উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিসিক মেয়র।
প্রতিষ্ঠানটির পরিচালক ও চীফ মার্কেটিং অফিসার তানভীরুল ইসলাম ও স্থপতি রাকিব সিলেট শীর্ষক প্রকল্পের মাল্টিমিডিয়া উপস্থাপন করেন। পরে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, আমীন মোহাম্মদ গ্রুপ স্বপ্ন দেখাতে নয়, আমরা সিসিকের উন্নয়ন সহযোগী হয়েই কাজ করতে চায়।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমানসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার মন্তব্য