বিশ্বনাথ প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪১

বাসিয়া নদীতে ভাসানো হলো কাগজের নৌকা!

সিলেটের বিশ্বনাথে এক সময়ের খরস্রোতা বাসিয়া নদী এখন মরা খালে পরিণত হয়েছে। আর ময়লা আবর্জনার স্তুপের কারণে নদী তীরের অবস্থাও করুণ। অথচ, এক সময় এ নদীতে পালতোলা বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার, চলাচল করতো। কিন্তু দখল দূষণ আর ভরাটের কারণে প্রায় দুই যুগ ধরে ওই নদী দিয়ে কোন প্রকার নৗকা চলাচল করতে পরাছে না।

নদীর নাব্যতা ফেরাতে নানা কর্মসূচি পালন করা হলেও আশানুরুপ তেমন কোন ফলাফল পাওয়া যায়িনি। তবে, এবার নদীটির নাব্যতা ফিরিয়ে দেবার দাবি তুলেছে ‘নোঙর’, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও উপজেলা মানবাধিকার কমিশন। তারা বাসিয়া নদীতে কাগজের নৌকা ভাসিয়ে দিয়ে ব্যাতিক্রমী কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মুখে নদী তীরে দাঁড়িয়ে বাসিয়া নদীতে নৌকা ভাসিয়ে নাব্যতা ফিরিয়ে দেওয়ার এ দাবি জানান তারা।
পরে নদী তীরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোঙর’র চেয়ারম্যান সুমন শামস।

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও ধ্রুবতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, বাপা সিলেটের যুগ্ম-সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মাছুম ও সিলেটের ছাত্র কল্যাণ পরিষদের সমন্বয়কারি শাহ নাজিম উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত