নবীগঞ্জ প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২০ ২২:০০

নবীগঞ্জে জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং প্রশিক্ষণ

হবিগঞ্জের নবীগঞ্জে জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে এতে উপস্থিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন। প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন ডা. নাফিজা আক্তার ও সিনিয়র নার্স আফরোজা পারভিন।

 

আপনার মন্তব্য

আলোচিত