চুনারুঘাট প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩০

অবৈধভাবে বালু উত্তোলন : চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ খোয়াই নদীর অংশে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল এ অভিযান পরিচালনা করেন। এ সময় মিরাশী ইউনিয়ন চেয়ারম্যান রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন নালমুখ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আপনার মন্তব্য

আলোচিত