২৮ জানুয়ারি, ২০২১ ২৩:২১
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশ হয়।
গেজেট অনুযায়ী গত ১৬ জানুয়ারি পৌর নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিতরা সরকারিভাবে জনপ্রতিনিধি হিসেবে তালিকাভূক্ত হন।
গেজেট অনুযায়ী জগন্নাথপুর পৌর সভার মেয়র আক্তার হোসেন, সংরক্ষিত কাউন্সিলর ১ নং ওয়ার্ডের শিল্পী বেগম ২ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর বাহারজান বিবি ৩ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর সুবর্ণা শর্মা,১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর শাহীন আহমেদ, ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর জিতু মিয়া, ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর আলাল হোসেন ৪ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর কামাল হোসেন, ৫ নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর সফিকুল হক, ৬ নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর কৃষ্ণ চন্দ ৭ নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর সুহেল আহমেদ, ৮ নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, ৯ নং ওয়ার্ড সাধারণ কাউন্সিলর ছমির উদ্দিন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কশিশন গেজেট প্রকাশ করে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, শুনেছি নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ হয়েছে। তবে শপথগ্রহণ কবে হবে তা এখনো জানা যায়নি।
আপনার মন্তব্য