সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২১ ২৩:৩৩

শুক্রবার থেকে শুরু হচ্ছে সিলেট আর্ট প্রদর্শনী

শুক্রবার থেকে সিলেটে শুরু হচ্ছে প্রতিভা অন্বেশষে আর্টশালা 'সিলেট আর্ট এক্সিবিশন ২০২১'।

নগরের কুমারপাড়া এলাকার “শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস”-এ শুক্রবার সন্ধ্যা ৫টায় এ প্রদর্শনীর উদ্বোধন হবে।

আয়োজকরা জানান, জলরং, একক্রেলিক, তৈল রং এবং নিউ মিডিয়ার চিত্রকর্ম নিয়ে বাংলাদেশ চল্লিশ জন তরুণ চিত্রশিল্পীর চল্লিশটি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পাবে। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মক্ত থাকবে প্রর্দশনী।

আপনার মন্তব্য

আলোচিত